খেলা

চ্যাম্পিয়নের মতোই ফিরল বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়নের মতোই ফিরল বায়ার্ন মিউনিখ
চ্যাম্পিয়নের মতোই ফিরল বায়ার্ন মিউনিখ

জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন তারা। করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত হওয়ার আগেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিল তাদেরই দখলে। প্রায় দুই মাস বিরতি থাকার পরেও এর কোন ছাপ পড়েনি বায়ার্ন মিউনিখের খেলায়।

রোববার রাতে ইউনিয়ন বার্লিনের মাঠ থেকে ২-০ গোলের সহজ জয় নিয়েই ফিরেছে হ্যানস ডিয়েটের শিষ্যরা। মজার বিষয় হলো, বার্লিনের বিপক্ষে প্রথম দেখায় যে দুজন গোল করেছিলেন, দ্বিতীয় সাক্ষাতেও গোল করেছেন সে দুজনই।

গত অক্টোবরে একই প্রতিপক্ষের বায়ার্নের জয়টা ছিল ২-১ গোলের। সে ম্যাচে গোলদাতা ছিলেন বেনজামিন পাভার্দ এবং রবার্তো লেওয়ানডোস্কি। রোববার রাতেও এ দুজনের গোলেই জয় দিয়ে লিগে ফিরল বায়ার্ন। একইসঙ্গে মজবুত করল নিজেদের শীর্ষস্থান।

তুলনামূলক দুর্বল ইউনিয়ন বার্লিনের বিপক্ষে সহজ জয়ই কাম্য ছিল বায়ার্নের। তবু ম্যাচের প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। সেটিও এসেছে পেনাল্টি থেকে। চলতি লিগে নিজের ২৬তম গোলটি করে দলকে এগিয়ে দেন লেওয়ানডোস্কি।

পরে দ্বিতীয় গোলের জন্যও প্রায় একই পরিমাণ সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের উদীয়মান তারকা পাভার্দ। জশুয়া কিমিচের কর্ণার কিক থেকে লাফিয়ে উঠে হেডের মাধ্যমে স্কোরশিটে নাম তোলেন তিনি।

এ জয়ের ফলে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ল বায়ার্নের। ২৬ ম্যাচ শেষে ১৮ জয় ও ৪ ড্রতে তাদের সংগ্রহ ৫৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরুশিয়া। দ্বাদশ স্থানে থাকা ইউনিয়ন বার্লিনের সংগ্রহ ৩০ পয়েন্ট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ