খেলা

জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী শ্রীলংকা

জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী শ্রীলংকা
জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী শ্রীলংকা

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে আগামী জুলাই মাসে সিরিজ খেলতে আগ্রহী শ্রীলংকা ক্রিকেট দল। টাইগারদের আগে জুনে ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে খেলবে লংকানরা।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা বলেছেন, ভারত ও বাংলাদেশ, উভয় বোর্ডের কাছে আমরা জানতে চেয়েছি এবং তাদের উত্তরের অপেক্ষায় আছি। এখনও পর্যন্ত বলতে পারি, সিরিজ দুটি আমরা আয়োজন করতে পারব।

করোনাভাইরাসের কারণে ভারত সরকারের মতো বাংলাদেশ সরকারও আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল সম্প্রতি জানিয়েছেন, সরকারের অনুমতি না পেলে বোর্ডের কিছু করার নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের ভ্রমণ নিষেধাজ্ঞার পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতে হবে। দুই দেশের কোয়ারেন্টিন বিধিও দেখতে হবে। তাই তিন দেশের সরকার রাজি না হলে লংকান বোর্ডের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ