খেলা

র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মোস্তাফিজ

র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মোস্তাফিজ
র‌্যাংকিংয়ে এক ধাপ এগোলেন মোস্তাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির বোলিং র‌্যাংকিংয়ে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এ মুহুর্তে দেশে সবার উপরে অবস্থান করছেন। ১৭ মে টি-টোয়েন্টির প্লেয়ার র‌্যাংকিংয়ের হালনাগাদ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। একধাপ উন্নতিতে ৩২ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। তার রেটিং পয়েন্ট ৫২১।

বোলিং র‌্যাংকিংয়ে একশ’র মধ্যে বাংলাদেশের আর তিনজন আছেন। ৪৭২ রেটিং নিয়ে ৪৯ নম্বরে আছেন অপর পেসার আল-আমিন হোসেন। অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম ৩৮২ রেটিং নিয়ে ৮৭ নম্বরে এবং তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন ৩৮০ রেটিং নিয়ে ৯০তম অবস্থানে রয়েছেন।

সম্প্রতি ফর্মে ফেরার যুদ্ধে থাকা মোস্তাফিজের গত জিম্বাবুয়ে সিরিজটা বেশ ভালোই কেটেছে। ওয়ানডে সিরিজে উইকেট বেশি না পেলেও রান খরচ করেছেন কম। টি-টোয়েন্টিতে উইকেটের দেখাও পেয়েছেন। দুই টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট পেয়েছেন বাঁ-হাতি তরুণ এই পেসার। প্রথম টি-টোয়েন্টিতে ৩২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট, দ্বিতীয়টিতে ২৫ রানে ২ উইকেট। এতে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।

অবশ্য আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ পাঁচে পরিবর্তন হয়নি। শীর্ষে যথারীতি আফগানিস্তানের রশিদ খান। আফগান স্পিনারের রেটিং পয়েন্ট ৭৩৬। এরপর সেরা পাঁচে যথাক্রমে মুজিব-উর-রহমান (আফগানিস্তান, ৭৩০ রেটিং), অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া, ৭১৩), অ্যাস্টন অ্যাগার (অস্ট্রেলিয়া ৭১২) ও তাবরিজ শামসি (দক্ষিণ আফ্রিকা ৬৮১)।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে ক্রিকেট সহ সব ধরনের মাঠের খেলা বন্ধ । ক্রিকেটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়িয়েছিল গত মার্চের ১৩ তারিখে, সিডনিতে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। তবে আইসিসি তাদের র‌্যাংকিংয়ের হালনাগাদ চালু রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ