খেলা

পিএসএলে ‘কাশ্মীর’ দলকে নেতৃত্ব দিতে চেয়ে ফের বিতর্কে আফ্রিদি

পিএসএলে ‘কাশ্মীর’ দলকে নেতৃত্ব দিতে চেয়ে ফের বিতর্কে আফ্রিদি
পিএসএলে ‘কাশ্মীর’ দলকে নেতৃত্ব দিতে চেয়ে ফের বিতর্কে আফ্রিদি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের শেষ মৌসুমে ‘কাশ্মীর’ দলকে নেতৃত্ব দিতে চান শহীদ আফ্রিদি। এ ইচ্ছা প্রকাশ করে ফের বিতর্কে জড়ালেন তিনি। ভারতীয় সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যে যার মতো করে তাকে ধুয়ে দিচ্ছেন।

এর আগে কাশ্মীর ইস্যুতে ভারতের প্রধামন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে সমালোচিত হন আফ্রিদি। তিনি দাবি করেন, কাশ্মীরি ভাই-বোনদের জোর করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ভারতীয় সরকার। করোনাভাইরাসের চেয়েও বড় রোগ বাসা বেঁধেছে মোদির মনে।

আফ্রিদির ইট মারার জবাব দ্রুত পাটকেল ছুড়ে দেন টিম ইন্ডিয়ার সাবেক ও বর্তমান ভারতীয় ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন গৌতম গম্ভীর, হরভজন সিং, যুবরাজ সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা। তাকে কাশ্মীরের আশা ছেড়ে দিতে বলেন তারা। বরং পিছিয়ে পড়া নিজ দেশের উন্নয়নে মনোনিবেশ করতে বলেন।

কিন্তু তারপরও থামছেন না আফ্রিদি। একের পর এক সমালোচনার তীরেও নিজের অবস্থান থেকে নড়ছেন না তিনি। উলটো সাবেক এই পাকিস্তানি অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিজের শেষ পিএসএলে ‘কাশ্মীর’ নামে কোনো দলকে নেতৃত্ব দিতে চান।

ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে এ নিয়ে আবেদনও জানিয়েছেন আফ্রিদি। আগামী মৌসুমে পিএসএলে কাশ্মীর নামে নতুন দল অন্তর্ভুক্ত করার তীব্র দাবি তুলেছেন তিনি।

শুধু তাই নয়, পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ক্রিকেট একাডেমি ও স্টেডিয়াম দেখতে চান আফ্রিদি। এজন্য পিসিবির কাছে আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে করাচি থেকে নিজে সেখানে গিয়ে সেই একাডেমির সুযোগ-সুবিধা খতিয়ে দেখবেন।

সাবেক পাক অলরাউন্ডার বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১২৫টি ক্রিকেট ক্লাব রয়েছে। তাদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করা হোক। সেখান থেকে ক্রিকেটারদের বাছাই করে করাচি নিয়ে আসা হোক। তাদের পরিচর্যায় যা যা করার দরকার সব করব আমি। তারা আমার সঙ্গে থাকতে পারবে, অনুশীলন করতে পারবে। ওদের শিক্ষার ব্যবস্থাও করে দেব আমি। / দ্য এক্সপ্রেস ট্রিবিউন/ইন্ডিয়া টুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ