খেলা

রমিজ রাজার ভারত-পাকিস্তান সেরা একাদশ

রমিজ রাজা
রমিজ রাজা

পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা ভারত-পাকিস্তানের ইতিহাসের সেরা ক্রিকেটারদের নিয়ে সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন।

গত শনিবার সনি টেন শো অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবেশী দুই দেশের সেরা ক্রিকেটারদের মধ্য থেকে সর্বকালের সেরা একাদশ বাছাই করেন রমিজ রাজা।

রমিজ রাজার সর্বকালের সেরা একাদশে জায়গা হয়নি শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, ইনজামাম-উল-হক ও মোহাম্মদ ইউসুফসহ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারদের।

রমিজ রাজার ভারত-পাকিস্তান সেরা একাদশে নিজ দেশ পাকিস্তান থেকে বাছাই করেছেন-ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও সাকলাইন মুশতাককে।

আর ভারত থেকে বীরেন্দ্রর শেহবাগ, সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনি জায়গা পেলেও সুযোগ হয়নি ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও ভারতকে প্রথম বিশ্বকাপ উপহার দেয়া কপিল দেবের।

রমিজ রাজার ইন্দো-পাক সেরা একাদশ: বীরেন্দ্র শেহবাগ, সুনীল গাভাস্কার, বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি, ইমরান খান, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, অনিল কুম্বলে ও সাকলাইন মুশতাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ