খেলা

বার্লিন ডার্বিতে ইউনিয়নকে উড়িয়ে দিলো হার্থা

বার্লিন ডার্বিতে ইউনিয়নকে উড়িয়ে দিলো হার্থা
বার্লিন ডার্বিতে ইউনিয়নকে উড়িয়ে দিলো হার্থা

জার্মান বুন্দেসলিগা ফেরার দ্বিতীয় সপ্তাহেই জমজমাট এক ডার্বি দেখে ফেলল টিভির সামনে উপস্থিত দর্শকরা। বার্লিনের দুই দলে হার্থা বার্লিন ও ইউনিয়ন বার্লিকের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে হার্থার ৪-০ গোলের জয়ে।

শুক্রবার অলিম্পিয়াস্টোডিয়নে ইউনিয়ন বার্লিনকে পাত্তাই দেয়নি হার্থা। দর্শকশূন্য স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে করা চার গোলেই জয় পেয়েছে ব্রুনো লাবাদিয়ার শিষ্যরা। নতুন কোচের অধীনে দুই ম্যাচে হার্থার এটি দ্বিতীয় জয়। পুরো ম্যাচে গোলমুখে একটি শটও নিতে পারেনি ইউনিয়ন।

ম্যাচটি শুরুর আগে করোনাভাইরাস মহামারীতে প্রাণ হারানো মানুষদের জন্য এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। ম্যাচের প্রথমার্ধে কোন গোল করতে পারেনি হার্থা। তবে দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল করে বসে তারা।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটে ভেদার ইবিসেবিচ এবং ৫২ মিনিটে প্রতিপক্ষ জালে বল প্রবেশ করান দোদি লুকবাকিও। পরে ৬১ মিনিটে ম্যাথুজ কুনহা এবং ৭৭ মিনিটে ডেডরিক বয়াটার গোলে হালি পূরণ করে হার্থা।

এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে হার্থা বার্লিন। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ইউনিয়নের অবস্থান দশম। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট ৫৮।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ