খেলা

বায়ার্নের জয় ও ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডারের ‘হাস্যকর হ্যাটট্রিক’

বায়ার্নের জয় ও ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডারের ‘হাস্যকর হ্যাটট্রিক’
বায়ার্নের জয় ও ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডারের ‘হাস্যকর হ্যাটট্রিক’

তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনিই স্বপ্ন ভাঙলেন। তিন গোল করলেন ঠিকই, তবে সেটা হ্যাটট্রিক হলো না। ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার মার্টিন হিন্টেগারের কি একটা দিনই না কাটলো!

শনিবার ঘরের মাঠ এলিয়েঞ্জ অ্যারেনায় ঘটনাবহুল এক ম্যাচে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ম্যাচে একটা সময় দাপটে এগিয়ে ছিল বায়ার্ন। ১৭ মিনিটে গোল করেন গোরেটস্কা। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তার স্বদেশি ফরোয়ার্ড মুলার। দারুণ ছন্দে থাকা লেভানদোভস্কি কিংসলে কোমানের ক্রস থেকে দারুণ হেডে জাল কাঁপান দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

এরপরই হিন্টেগারের চমক। তিন মিনিটের ব্যবধানে (৫২ আর ৫৫ মিনিট) সেট পিস থেকে দুই গোল করে ফ্রাঙ্কফুর্টকে লড়াইয়ে ফেরান অস্ট্রিয়ান এই সেন্টার ব্যাক।

তবে ৬১ মিনিটে ব্যবধান আবারও বাড়িয়ে দেন আলফানসো ডেভিস। ডান পায়ের শটে বাভারিয়ানদের জয় অনেকটাই নিশ্চিত করে দেন এই লেফট ব্যাক।

কে জানতো, হিন্টেগারের ‘অন্যরকম হ্যাটট্রিক’টি ম্যাচে এমন হাস্যরসের জন্ম দেবে! ৭৪ মিনিটে গোল বাঁচাতে গিয়ে এক পায়ে বল রিসিভ করেছিলেন ফ্রাঙ্কফুর্ট ডিফেন্ডার, আরেক পায়ে সেই বল লেগে জড়িয়ে যায় জালে। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। শেষতক ৫-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রাঙ্কফুর্টকে।

আগের ম্যাচে রাফায়েল গুরেইরো আর আশরাফ হাকিমির জোড়া গোলে ভলসবুর্গকে ২-০ ব্যবধানে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

২৭ ম্যাচে ১৯ জয় ও চার ড্রয়ে ৬১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। ৫৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বরুশিয়া। আর মনশেনগ্লাডবাখের মাঠে ৩-১ গোলে জিতে ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে বায়ার লেভারকুসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ