খেলা

বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব সাময়িক: কুম্বলে

বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব সাময়িক: কুম্বলে
বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব সাময়িক: কুম্বলে

করোনা পরবর্তী পরিস্থিতিতে ক্রিকেট ফেরানোর জন্য বেশ কিছু নিয়ম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে আইসিসির ক্রিকেট কমিটি। অন্যতম প্রস্তাব, থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। সেই সঙ্গেই অনিল কুম্বলের নেতৃত্বাধীন কমিটি প্রস্তাব দিয়েছিল, স্থানীয় আম্পায়ারদের নিয়ে ম্যাচ পরিচালনা করার বিষয়ে। গত রবিবার সাবেক ভারতীয় অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেওয়া। আইসিসি মান্যতা না দিলে কোনও নিয়মই পরিবর্তন করা সম্ভব নয়।

থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই। মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনুসের মতো সাবেকরা মনে করেন, এতে ক্রিকেট থেকে হারিয়ে যাবে রিভার্স সুইং শিল্প। ব্রেট লি এই প্রস্তাবকে সমর্থন করলেও জানিয়েছেন, নিয়ম মেনে চলা কঠিন।

কুম্বলেও বলছেন, "এখনও নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বলে থুতু ব্যবহারে নিষেধাজ্ঞার প্রস্তাব একেবারেই সাময়িক।"

তিনি আরো বলেন, "যত দিন করোনা আতঙ্ক থাকবে, তত দিন এই নিয়ম পালন করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিস্থিতি আবার আগের মতো হলে পুরনো নিয়মেই খেলা হবে।"

কৃত্রিম কোনো বস্তু ব্যবহার করে বল পালিশ করার নিয়মকে সমর্থন করেছেন অনেকেই। কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটিও এ বিষয়ে আলোচনা করেছিল। তিনি বলেছেন, "ক্রিকেটের ইতিহাস যদি ঘেঁটে দেখা হয়, তাহলে জানা যাবে, কৃত্রিম যেকোনো বস্তুর ব্যবহারের সব সময়ই বিরোধিতা করেছে আইসিসি। এত দিন কৃত্রিম পদার্থ দিয়ে বল পালিশ করার পদ্ধতিকে প্রতারণা হিসেবে দেখা হতো। যদিও আমরা আলোচনা করেছি যে কৃত্রিম পদার্থ ব্যবহার করার প্রস্তাব দেওয়া হবে কি না। পাশাপাশি ক্রিকেটের সংস্কৃতির কথা মাথায় রেখে এই প্রস্তাব আমরা দিতেও পারি না।"

২০১৮'র বল বিকৃতি কাণ্ডের উদাহরণ টেনে কুম্বলে বলেন, "স্যান্ডপেপারগেট হওয়ার পরে আইসিসি কঠোর পদক্ষেপ করেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াও কঠিন সিদ্ধান্ত নিয়েছিল বল বিকৃতি কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে। তা হলে আমরা কী করে কৃত্রিম পদার্থ ব্যবহারের প্রস্তাব দিই?"

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ