খেলা

সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা

সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা
সেরেনাকে টপকে রেকর্ড গড়লেন ওসাকা

আয়ের দিক থেকে যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে টপকে রেকর্ড গড়লেন জাপানের নাওমি ওসাকা। ফোর্বস সাময়িকীর হিসেবে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা নারী অ্যাথলেট ২টি গ্র্যান্ড স্লাম জয়ী ওসাকা।

২০২০ সালে ফোর্বসের ১০০ শীর্ষ আয়ের অ্যাথলেটের তালিকায় ওসাকা আছেন ২৯তম স্থানে। ৩৩তম স্থানে রয়েছেন সেরেনা। ফোর্বসের পূর্ণাঙ্গ তালিকা চলতি সপ্তাহে প্রকাশ করা হবে।

ফোর্বস আরও জানায়, গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে ৩ কোটি ৭ লাখ পাউন্ড আয় করেছেন ওসাকা।

আর গত ১২ মাসে প্রাইজমানি ও স্পন্সর চুক্তি থেকে ২ কোটি ৯৬ লাখ পাউন্ড আয় করেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা। সেরেনার চেয়ে ১১ লাখ পাউন্ড বেশি আয় ওসাকার।

সেই সাথে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ডও ভেঙ্গেছেন ওসাকা-সেরেনা। ২০১৫ সালে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আয়ের আগের রেকর্ড গড়েছিলেন রাশিয়ার হার্টথ্রব মারিয়া শারাপোভা। বছরে ২ কোটি ৪৪ লাখ পাউন্ড আয় করেছিলেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ