খেলা

সফরে যাচ্ছে আফগানিস্তানও

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত

ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত
ভারতের অস্ট্রেলিয়া সফর নিশ্চিত
ডিসেম্বরে নির্ধারিত সময়েই শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়া সিরিজ। দুই বোর্ড এ ব্যাপারে একমত হয়েছে। একই সঙ্গে অস্ট্রেলিয়া জানিয়েছে, নভেম্বরে তারা আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে। দুটি সিরিজই নিশ্চিত করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজটি নিয়ে কিছুদিন ধরেই তুমুল আলোচনা চলছে। এই সিরিজ না হলে প্রায় ৩০ কোটি অস্ট্রেলিয়ান ডলার আয় থেকে বঞ্চিত হতো অস্ট্রেলিয়া। সিরিজটি আয়োজনে তাই তারা ছিল মরিয়া। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত দুটিরই সূচি ঠিক করা হয়েছে। ব্রিজবেন টেস্ট দিয়ে শুরু হবে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই। গ্যাবায় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩ ডিসেম্বর। অস্ট্রেলিয়ার দুর্গ এই মাঠ, ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর থেকে এই মাঠে টানা ৩১ ম্যাচ অপরাজিত তারা। সিরিজের দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে, ১১ ডিসেম্বর হবে দিন-রাতের এই টেস্ট। ২৬ ডিসেম্বর যথারীতি বক্সিং ডে টেস্ট মেলবোর্নে ও ৩ জানুয়ারি থেকে নিউ ইয়ার টেস্ট সিডনিতে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ