খেলা

মেসিকে কাটিয়ে সবচেয়ে বেশি আয় ফেদেরারের

মেসিকে কাটিয়ে সবচেয়ে বেশি আয় ফেদেরারের
মেসিকে কাটিয়ে সবচেয়ে বেশি আয় ফেদেরারের

বিশ্বজুড়ে অ্যাথলেটদের মধ্যে ২০২০ সালে সবচেয়ে বেশি আয়ের তালিকায় শীর্ষে অবস্থান করছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার। পেছনে ফেলেছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে। শুক্রবার ফোর্বস সাময়িকী বিশ্বের সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটদের তালিকা প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ মাসে ৩৮ বছর বয়সী এই টেনিস তারকা ১০৬ দশমিক ৩ মিলিয়ন ডলার আয় করেছেন। এতে করে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে আয়ের দিক থেকে তিনি শীর্ষে অবস্থান করছেন।

ফোর্বসের সিনিয়র এডিটর কার্ট বাডেনহাউসেন বলেন, করোনা ভাইরাসের কারণে মেসি ও রোনালদোর বেতনে কাটা পড়ায় ফেদেরারকে শীর্ষে উঠতে সাহায্য করেছে।

গতবারের শীর্ষে থাকা মেসির অবস্থান এবার তিনে। তার এবারের আয় ১০৪ মিলিয়ন ডলার।

এছাড়া এবারে সবচেয়ে বেশি আয়ের তালিকায় দুইয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার আয় ১০৫ মিলিয়ন ডলার।

পাশাপাশি চতুর্থ অবস্থানে রয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। আয় ৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলার। / সিএনএন, রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ