খেলা

লেওয়ানডোস্কির দ্যাুতিতে বায়ার্নের গোল বন্যা

লেওয়ানডোস্কির দ্যাুতিতে বায়ার্নের গোল বন্যা
লেওয়ানডোস্কির দ্যাুতিতে বায়ার্নের গোল বন্যা

আগের ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এবার ফরচুনা ডুসেলডর্ফের বিপক্ষেও গোলের বন্যা বইয়ে দিল বর্তমান চ্যাম্পিয়নরা। রবার্ট লেওয়ানডোস্কির জোড়া গোলের সুবাদে প্রতিপক্ষকে ৫-০ গোলে ধসিয়ে দিয়েছে বায়ার্ন। দুর্বার এ জয় দিয়ে টানা অষ্টম শিরোপা জয়ের পথে পরিষ্কার ১০ পয়েন্টে এগিয়ে গেল বাভারিয়ানরা।

নিজেদের মাঠ এলিয়াঞ্জ এরেনায় প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন। ডুসেলডর্ফের ম্যাথিয়াস জর্জেনসেনের আত্মঘাতী গোলের পর প্রতিপক্ষের জালে বল জড়ান বেনজামিন পাভার্ড ও লেওয়ানডোস্কি।

বিরতির পর পোল্যান্ডের তারকা ফরওয়ার্ড লেওয়ানডোস্কি সব ধরনের প্রতিযোগিতা মিলে চলতি মৌসুমে ৪৩তম গোলের সন্ধান পেয়ে যান। এতেই ৪-০ গোলের বড় জয়ের রসদ পেয়ে যায় স্বাগতিকরা। ব্যক্তিগত দুরন্ত প্রচেষ্টায় দলের দুরন্ত জয়ে পঞ্চম গোল যোগ করেন আলফোনসো ড্যাভিয়েস।

২৯ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ