খেলা

ক্রিকইনফোর ‘স্বপ্নের’ একাদশে সাকিব

ক্রিকইনফোর ‘স্বপ্নের’ একাদশে সাকিব
ক্রিকইনফোর ‘স্বপ্নের’ একাদশে সাকিব

জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ক্রিকেটারদের নিয়ে ‘স্বপ্নের একাদশ’ নির্বাচন করেছে। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকইনফোর স্বপ্নের এই দলে ইংল্যান্ডের ৫ জন, ভারতের ৪ জন। আর বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার একজন করে জায়গা পেয়েছে। এছাড়া দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে কেন উইলিয়ামসনের কাঁধে।

এই একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে ভারতের রোহিত শর্মার সঙ্গে ইংল্যান্ডের জেসন রয়কে। তিনে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আর চার নম্বর ব্যাটসম্যান হিসেবে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

পাঁচ নম্বরে রাখা হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বেন স্টোকসকে। ছয়ে উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডের জস বাটলার। সাত নম্বরে রাখা হয়েছে সাকিবকে।

বোলিং অ্যাটাকে রাখা হয়েছে তিন পেসার। ক্রিস ওকস, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহর সঙ্গে একমাত্র স্পিনার ভারতের কুলদ্বীপ যাদবকে। তবে গত বিশ্বকাপে দারুণ পারফর্ম করা তরুণ পেসার জোফরা আর্চারকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।

ক্রিকইনফোর স্বপ্নের একাদশ: রোহিত শর্মা (ভারত), জেসন রয় (ইংল্যান্ড), বিরাট কোহলি (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), জস বাটলার (ইংল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), ক্রিস ওকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), কুলদ্বীপ যাদব (ভারত) ও জাসপ্রিত বুমরাহ (ভারত)। দ্বাদশ খেলোয়াড়: জোফরা আর্চার (ইংল্যান্ড)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ