খেলা

অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেট

অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেট
অনুশীলনে ফিরছে শ্রীলঙ্কান ক্রিকেট

করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, মোট ১৩ জন ক্রিকেটারকে নিয়ে কলম্বো ক্রিকেট ক্লাবে হবে ১২ দিনের এই আবাসিক শিবির। আজ সোমবার থেকেই শুরু হচ্ছে এই অনুশীলন।

মার্চের পর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়। করোনার কারণে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজ বাতিল করে দিলেও জুলাইয়ে ভারতের আসার কথা শ্রীলঙ্কায়। সাদা বলের ক্রিকেটে দুই দল মুখোমুখি হওয়ার কথা রয়েছে। তবে এ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শ্রীলঙ্কান শিবির প্রস্তুত থাকতে চাইছে। তার জন্যই সোমবার থেকে শুরু হচ্ছে অনুশীলন।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতিতে জানানো হয়, তিন ফরম্যাটেই আছেন, এমন ক্রিকেটারকেই বেছে নেওয়া হয়েছে ১৩ জনের স্কোয়াডে। প্রাধান্য দেওয়া হয়েছে বোলারদেরকে। কারণ, প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে টিকে থাকার জন্য বোলাররাই মেইন অস্ত্র। খেলোয়াড়দের অনুশীলনে দায়িত্বে থাকবেন চার জন। এর মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফদের ধরা হয়েছে।

তবে, অনুশীলনের জায়গা ছাড়া ও হোটেলের বাইরে বেরুনোর অনুমতি নেই ক্রিকেটারদের। বোর্ড থেকে বলা হয়েছে, সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে এই অনুশীলন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ