খেলা

অনুশীলনের অনুমতি পায়নি মুশফিক

অনুশীলনের অনুমতি পায়নি মুশফিক
অনুশীলনের অনুমতি পায়নি মুশফিক

অনুশীলনে নিজেকে ঝালিয়ে নিতে সর্বদাই মুখিয়ে থাকেন টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অন্যরা যখন প্র্যাকটিস শেষ করে ড্রেসিংরুমে গিয়ে বিশ্রাম নিতে থাকেন, তখনও মুশফিককে দেখা যায় নেটে, সেন্ট্রাল উইকেট কিংবা বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নিতে। কিন্তু করোনার কারণে গৃহবন্দি হয়ে পড়েছেন তিনি। ১ জুন বিসিবি অফিস খুলে স্বল্প পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছে। তাই মিরপুরে অনুশীলনের অনুমতি চেয়েছিলেন মুশফিক। তিনি একা নন, জানা গেছে আরও কজন ব্যাটসম্যানও অনুশীলনের ইচ্ছে প্রকাশ করেছিলেন।

কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুশফিকসহ অন্য ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দেয়নি। কারণ বোর্ডের পরিকল্পনা হলো, জীবাণুমুক্ত পরিবেশ সৃষ্টি করার পর সবাইকে অনুশীলনে নিয়ে আসার। এই বিষয়ে বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরি বলেন, মুশফিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। সে এককভাবে অনুশীলন করতে চায়। তবে আমরা তাকে বলেছি যে, অনুশীলনের জন্য এখন উপযুক্ত সময় নয়, ঘরেই তার অনুশীলন করা উচিত। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে আমাদের কাছে খেলোয়াড়দের নিরাপত্তা আরও বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন,অল্পসংখ্যক ক্রিকেটার এককভাবে অনুশীলনের জন্য জানিয়েছিল। তবে সবার জন্য আমাদের বার্তা ছিল একই। আমরা আমাদের সুবিধাদি জীবাণুমুক্ত করার জন্য কাজ করছি। তবে এই কাজটি এখনও শেষ হয়নি।’

করোনাভাইরাস এখন এক মূর্তিমান আতঙ্ক। কোভিড-১৯’এ সংক্রমণের শঙ্কায় প্রতিটি মানুষ। তাই সব ধরনের পরিস্থিতি বিবেচনা করে এবং নিরাপত্তার কথা ভেবে মুশফিকদের অনুশীলন এর অনুমতি দেয়নি বিসিবি। তাছাড়া ব্যাটিং-বোলিং প্র্যাকটিস তো আর একা একা করা যায় না। বোলিং মেশিনে নেট করলেও মেশিন অপারেট, বল কুড়িয়ে দেয়া এবং আনুসাঙ্গিক মিলে আরও দুই-তিন জন সহকর্মী প্রয়োজন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ