খেলা

লকডাউনের আয়ে শীর্ষে রোনালদো-মেসি

লকডাউনের আয়ে শীর্ষে রোনালদো-মেসি
লকডাউনের আয়ে শীর্ষে রোনালদো-মেসি

করোনাভাইরাসের কারণে লকডাউনে সব ধরনের খেলা বন্ধ থাকলেও রোনালদো-মেসির রোজগারে কোনও ভাটা পড়েনি। আর কিছু না হোক, অন্তত ইনস্টাগ্রাম থেকে কোটি কোটি টাকা রোজগার করেছেন বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা।

২০২০ সালের ১২ মার্চ থেকে ৪ মে পর্যন্ত লকডাউন চলাকালীন সময়ে ইনস্টাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্বদের করা পোস্ট, ফলোয়ার্সের সংখ্যা ও তার লাইক-শেয়ার-কমেন্টের ভিত্তিতে কে কত টাকা রোজগার করেছেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

শীর্ষে থাকা পর্তুগাল অধিনায়কের ক্রিশ্চিয়ানো রোনালদো লকডাউন চলাকালীন ইনস্টগ্রাম থেকে ১৮ লাখ ৮২ হাজার ৩৩৬ পাউন্ড রোজগার করেছেন। এই প্ল্যাটফর্মে জুভেন্টাস ফরোয়ার্ডের ফলোয়ার্স সংখ্যা ২২২ মিলিয়ন।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ইনস্টাগ্রাম থেকে লকডাউনে বার্সেলোনা দলপতি আয় ১২ লাখ পাউন্ড। একই প্ল্যাটফর্মে ১১ লাখ পাউন্ড আয় করা পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার জুনিয়র তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

ষষ্ঠ স্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। লকডাউন চলাকালীন ইনস্টাগ্রাম থেকে ১ লাখ ২৬ হাজার পাউন্ডের বেশি টাকা রোজগার করেছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ