খেলা

শিরোপার আরো কাছে পৌঁছে গেল বায়ার্ন

শিরোপার আরো কাছে পৌঁছে গেল বায়ার্ন
শিরোপার আরো কাছে পৌঁছে গেল বায়ার্ন

জার্মান বুন্দেসলিগায় গতকাল লেভারকুসেনকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। এরই মাধ্যমে এই মৌসুমে শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল জার্মান চ্যাম্পিয়নরা। এখন পয়েন্ট টেবিলে তারা এগিয়ে আছে ১০ পয়েন্টের ব্যবধানে। ম্যাচটিতে বায়ার্নের হয়ে গোল করেছেন কিংসলে কোম্যান, লিয়ন গোয়েজকা, সার্জে গ্নাবরি ও রবার্ট লেওয়ানদোস্কি। অন্যদিকে লেভারকুসেনের হয়ে গোল করেন লুকাস আলারিও এবং ফ্লোরিয়ান উইজ।

ম্যাচটিতে মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় লেভারকুসেন। কিন্ত তারা এরপর একে একে ২৭, ৪২, ৪৬ ও ৬৬ মিনিটের মাথায় গোল হজম করে। এরপর ম্যাচের ৮৯ মিনিটের মাথায় শান্তণাসূচক দ্বিতীয় গোলের দেখা পায় তারা।

এদিকে এই ম্যাচটিতে গোল করে এই মৌসুমে বুন্দেসলিগায় নিজের ৩০ তম গোল পূর্ণ করেন রবার্ট লেওয়ানদোস্কি। অন্যদিকে এই ম্যাচের মাধ্যমে ইতিহাস গড়েন লেভাকুসেনের ১৭ বছর বয়সী খেলোয়াড় ফ্লোরিয়ান উইজ। তিনি গতকালের ম্যাচটিতে গোল করার মাধ্যমে বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সে গোল করার রেকর্ড গড়েন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ