খেলা

খেলার জন্য আর তর সইছে না: মেসি

খেলার জন্য আর তর সইছে না: মেসি
খেলার জন্য আর তর সইছে না: মেসি

বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি ন্যুক্যাম্পের মাঝখানে দাঁড়ানো দুটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন খেলার জন্য তার আর তর সইছে না।

সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ঘরের মাঠে খেলতে নামার ব্যাকুলতা জানিয়ে মেসি লেখেন,এই জায়গাটা (ন্যুক্যাম্প) মিস করেছি। আবারও এখানে খেলার জন্য আমার তর সইছে না।

মহামারী করোনাভাইরাসের কারণে মার্চ থেকে স্থগিত থাকার পর ১১ জুন রিয়াল বেতিস ও সেভিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগা। বার্সেলোনার ম্যাচ অবশ্য ১৩ জুন। ১৬ জুন চেনা আঙিনা ন্যুক্যাম্পে পুনরায় শুরু হওয়া লা লিগায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে মেসিরা।

শুক্রবার মেসির মাংসপেশিতে হালকা চোটের খবর দেয় ক্লাব। বার্সেলোনা যদিও আশাবাদী, কিন্তু চোটের কারণে রিয়েল মালোর্কার বিপক্ষে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। এর মধ্যে ইনস্টাগ্রামে ঘরের মাঠে খেলতে নামার ব্যাকুলতা জানিয়েছেন।

এদিকে রিয়েল মালোর্কার বিপক্ষে মেসির খেলা নিয়ে ওঠা শঙ্কা উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ কিকে সেতিয়েন। জানালেন, ম্যাচ খেলতে সম্পূর্ণ প্রস্তুত এই ফরোয়ার্ড। তিনি বলেন, শুধু মেসি নয়, অন্য খেলোয়াড়রাও হালকা চোটের কারণে অনুশীলন করেনি। বেশ কয়েকজনের এই সমস্যা হয়েছে। মেসির ক্র্যাম্প আছে, তবে গুরুতর নয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ