খেলা

ম্যাচ চলাকালীন খেলোয়াড় করোনা আক্রান্ত হলে থাকছে বদলির নিয়ম

বলে থুতু লাগালে ৫ রান জরিমানা রেখে আইসিসির আইন পাশ

বলে থুতু লাগালে ৫ রান জরিমানা রেখে আইসিসির আইন পাশ
বলে থুতু লাগালে ৫ রান জরিমানা রেখে আইসিসির আইন পাশ

প্রাণঘাতি করোনা ভাইরাস পরবর্তী মাঠে ক্রিকেট ফেরাতে বেশকিছু নিয়মের পরিবর্তন আনলো আইসিসি। কিছুদিন যাবৎ আলোচনা চলছিলো করোনা পরবর্তী সময়ে বল পালিশের জন্য থুতু ব্যবহারে নিষেধাজ্ঞা দরকার। এবার সেই প্রস্তাবই মেনে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির নির্বাহী কমিটি। এছাড়াও চালু হতে যাচ্ছে খেলোয়াড় বদলির নিয়মটিও।

ক্রিকেটে বোলাররা সাধারণত বল পালিশের জন্য বলে থুতু বা লালা ব্যবহার করে থাকেন। করোনায় সতর্কতা হিসেবে এবার বলে থুতু লাগানো পুরোপুরি নিষেধাজ্ঞা আনলো আইসিসি। নতুন আইনে বলা হয়, কোনো ক্রিকেটার বলে থুতু লাগালে প্রতি ইনিংসে দুইবার সেই দলকে সতর্ক করা হবে। এরপরেও একই ঘটনা ঘটলে তখন পেনাল্টি হিসেবে সেই দলকে ৫ রান জরিমানা করা হবে। যা যুক্ত হবে বিপরীত দলের স্কোরবোর্ডে। থুতু ব্যবহার করলে, সেই বল পরিষ্কার না হওয়া পর্যন্ত খেলা চালু করা হবে না। টেস্ট ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটারের যদি করোনা ধরা পড়ে, তবে সেই দল বদলি ক্রিকেটার নিতে পারবে।

যে ক্রিকেটারের বদলি আনা হবে, তাকেও একই ক্যাটাগরির হতে হবে। যেমন : ব্যাটসম্যানের বদলি হিসেবে ব্যাটসম্যানই নিতে হবে, বোলার কিংবা উইকেটকিপার নেওয়া যাবে না। তবে এই নিয়ম শুধু টেস্টে প্রযোজ্য। ওয়ানডে আর টি টোয়েন্টিতে বদলি ক্রিকেটারের প্রথা থাকছে না।

করোনায় ক্রিকেটে আম্পায়ারদের জন্যও আনা হয়েছে কিছু পরিবর্তন। এতদিন কোন সিরিজে আইসিসি আম্পায়ার নির্ধারণ করে দিতো। তবে আন্তর্জাতিক ভাবে যাতায়াতের ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া আম্পায়ারদের দিয়েই ম্যাচ পরিচালনা করা হবে। তবে সেই আম্পায়ার অবশ্যই আইসিসির এলিট প্যানেলের হতে হবে। আইসিসি মনে করছে অনেক ক্ষেত্রে কম অভিজ্ঞ আম্পায়াররা দায়িত্বে থাকলে ভুল সিদ্ধান্তের পরিমাণ বেড়ে যাবে। এই সমস্যা সমাধানে বাড়ানো হচ্ছে ডিআরএস কিংবা রিভিউয়ের সংখ্যা। টেস্টে এখন থেকে ডিআরএস নেওয়া যাবে ৩ বার। সাদা বলের ক্রিকেটে নেওয়া যাবে ২ বার। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ