খেলা

'লালা ব্যবহার না করলে বোলার হবেন রোবট '

'লালা ব্যবহার না করলে বোলার হবেন রোবট '
'লালা ব্যবহার না করলে বোলার হবেন রোবট '

করোনাভাইরাস খেলাধুলায় অনেক কিছুই বদলে দেবে বলে আশঙ্কা করেছিলেন অনেকেই। বাস্তবে তাই হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ দিয়ে মাঠে ফিরছে ক্রিকেট। আর এই সিরিজ থেকেই ক্রিকেটে যোগ হচ্ছে একাধিক নিয়ম। এর মধ্যে অন্যতম হলো বলে লালা লাগানোর ওপর নিষেজ্ঞা। সামনে থেকে বল চকচকে করার জন্য আর লালার ব্যবহার করতে পারবেন না বোলাররা।

বিষয়টি মেনে নিতে পারছেন না সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। লালার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় বোলাররা একরকম ‘রোবট’–এ পরিণত হবেন বলেই মন্তব্য করেন সাবেক এই বোলার।

এ ব্যাপারে ওয়াসিম আকরাম বলেন, ‘এটা (লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায়) বোলারদের রোবটে পরিণত করবে। যে কেউ আসবে এবং কোনো সুইং ছাড়া বল করবে। এটা আমার জন্য হাস্যকর একটা ব্যাপার কারণ আমি বল শাইন করতে এবং সুইং করাতে লালা ব্যবহার করেই বড় হয়েছি। আমি এ কঠিন সময় নিয়ে সতর্ক। সুইং করানোর জন্য বোলারদের এখন বল পুরোনো ও রুক্ষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

সাবেক এই কিংবদন্তি আরো বলেন, ‘দেখা যাক ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনেক কিছুই বোঝা যাবে। বিচার করা যাবে। এ পরিস্থিতির সঙ্গে তো ক্রিকেট বিশ্ব পরিচিত নয়।’

লালা নিষিদ্ধ করে ক্রিকেটে সীমিত পরিসরে বল টেম্পারিংয়ের অনুমতি দেওয়ারও কথাও হয়েছে ক্রিকেট মহলে। এ ব্যাপারে ওয়াসিম বলেন, ‘টেম্পারিংটা আসলে কখন করা হবে? ইনিংসের প্রথম বল থেকেই? না ২০–২৫ ওভার পর থেকে। পুরো ব্যাপারটাই ভেবেচিন্তে করা উচিত। সবাই এক সঙ্গে বসে মাথা খাটিয়ে উপায় বের করতে হবে। ক্রিকেট কিন্তু এরই মধ্যে খুবই আশঙ্কাজনকভাবে ব্যাটসম্যানদের খেলা হয়ে উঠেছে।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ