খেলা

৯৩ দিন পর মাঠে ফিরল লা লিগা

৯৩ দিন পর মাঠে ফিরল লা লিগা
৯৩ দিন পর মাঠে ফিরল লা লিগা

দীর্ঘ ৯৩ দিন পর মাঠে ফিরেছে লা লিগা। দর্শকশূন্য স্টেডিয়ামে ফেরার ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে দারুণ সূচনা করল সেভিয়া।

গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে ঘরের মাঠে ২-০ গোলে জিতেছে সেভিয়া। মোট ২৮ ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া।

এদিন মাঠের খেলোয়াড়রা ছাড়া ডাগআউটে থাকা সবাই নির্দেশ অনুযায়ী মাস্ক পরা ছিলেন। খেলোয়াড়রা মাঠে নামার আগে করোনায় মারা যাওয়া মানুষদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

এরপর শুরু হয় দুই দলের লড়াই। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সেভিয়ার। কিন্তু শুরুর দিকে জালের দেখা পায়নি দলটি। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ড্রতে।

৫৬ মিনিটে সফল স্পট কিকে সেভিয়ার হয়ে প্রথম গোল করেণ ওকাম্পোস। ডি-বক্সের মধ্যে লুক ডি ইউংক ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। সেই সুযোগে গোল আদায় করে নেন ওকাম্পোস। চলতি লিগে এ নিয়ে ১১টি গোলের মালিক হলেন তিনি। ১৯ গোল নিয়ে তালিকায় সবার শীর্ষে আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না সেভিয়াকে। ৬২ মিনিটে কর্নার থেকে দারুণ হেডে দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেস।

আগামীকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মার্কোয়ার বিপক্ষে নামবে বার্সেলোনা। পরের দিন এইবারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ