করোনাভাইরাসের কারণে বন্ধ ছিল ক্লাব ফুটবলের আয়োজন। আস্তে আস্তে তা আবার শুরু হচ্ছে। কিছু লিগ এরই মধ্যে মাঠে গড়িয়েছে। কিছু দ্রুতই শুরুর সূচি পাওয়া গেছে। কিছু করোনার কারণে আন্তর্জাতিক ফুটবলের দুয়ার এখনও বন্ধ। ফিফার র্যাংকিংয়েও তাই আসেনি কোন পরিবর্তন।
এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ও ৯ এপ্রিল সর্বশেষ ফিফার র্যাংকিং হালনাগাদ হয়। কিন্তু তখনও তা অপরিবর্তিত ছিল। সর্বশেষ ফিফার র্যাংকিংয়ে পরিবর্তন আসে গত বছরের ২৮ নভেম্বর। তবে সেরা দশ র্যাংকিং ওলটপালট হয়নি। শুধু পয়েন্ট কম বেশি ছিল দেশগুলোর।
গতকাল বৃহস্পতিবার সর্বশেষ আপডেট করা ফিফা র্যাংকিংয়ে শীর্ষে আছে বেলজিয়াম। দুইয়ে আগের মতোই ফ্রান্স এবং তিনে ব্রাজিল। এরপরে আছে যথাক্রমে ইংল্যান্ড, উরুগুয়ে, পর্তুগাল ও ক্রোয়েশিয়া। র্যাংকিংয়ে আটে আছে স্পেন, নয়ে আর্জেন্টিনা ও দশে কলম্বিয়া।
অক্টোবরের র্যাংকিংয়ে জার্মানি ছিল ১৬ তে। ওই বছরের নভেম্বরে তারা ১৫ তে ওঠে। এখনও ১৫ তেই আছে। ফিফা র্যাংকিংয়ে ১০৮ এ আছে ভারত। বাংলাদেশের অবস্থান ১৮৭ তে। পাকিস্তান আছে ২০০ তম অবস্থানে। ক্রিকেটে যাদের থেকে পাকিস্তান-বাংলাদেশের মতো দেশ যোজন এগিয়ে সেই কেনিয়া আছে ১০৭ এ, আর জিম্বাবুয়ে ১১১ তম অবস্থানে।