খেলা

ইংল্যান্ড সফরে জন্য দল ঘোষণা করল পাকিস্তান

ইংল্যান্ড সফরে জন্য দল ঘোষণা করল পাকিস্তান
ইংল্যান্ড সফরে জন্য দল ঘোষণা করল পাকিস্তান

জুলাইয়ের শুরুর দিকেই ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে গিয়ে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। এছাড়া নিজেদের দেশে কোন অনুশীলন ক্যাম্প করতে না পারায়, ইংল্যান্ডে গিয়েই নিজেদের অনুশীলন সারবে বাবর আজম-আবিদ আলিরা। তাই ইংল্যান্ড সফরের উদ্দেশ্যে ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ইংল্যান্ড সফরের জন্য ২৮ জন খেলোয়াড় এবং ১৪ জন সাপোর্ট স্টাফসহ মোট ৪২ জনের বিশাল বহর ঘোষণা করবে পিসিবি। তবে সে তালিকায় যোগ হয়েছে আরও একটি নাম। সবমিলিয়ে নিজেদের ২৯ ক্রিকেটার ও ১৪ সাপোর্ট স্টাফের নাম জানিয়েছে বোর্ড।

সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভালো করার সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন হায়দার আলি। এছাড়া দলে অভিজ্ঞতা বাড়াতে ৩৬ বছর বয়সী পেসার সোহেল খানকেও রাখা হয়েছে স্কোয়াডে।

এক নজরে দেখে নেই পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড : আজহার আলি (টেস্ট অধিনায়ক), বাবর আজম (টেস্ট-সহ অধিনায়ক ও টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক,আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক, শান মাসুদ,

মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ,ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি,ওয়াহাব রিয়াজ,ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ