খেলা

ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলি

ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলি
ইতালিয়ান কাপের ফাইনালে নাপোলি

ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে নাপোলি। দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার মিলানের সাথে ১-১ গোলে ড্র করলেও প্রথম লেগের জয়ে ফাইনাল নিশ্চিত করেছে গার্টুসো শীষ্যরা।

সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে নাপেলির বিপক্ষে শুরু থেকেই আক্রমনাত্নক ছিলো ইন্টার মিলার। ম্যাচের দুই মিনিটে সরাসরি কর্ণার কিক থেকে গোল করে ইন্টারকে লিড এনে দেন ক্রিস্টিয়ান এরিকসন। রক্ষনাত্বক কৌশলে মাঠে নামা নাপোলি সমতায় ফেরে ৪১ মিনিটে। কাউন্টার অ্যাটাক থেকে ক্লাবের হয়ে রেকর্ড ১২২তম গোল করেন স্ট্রাইকার ড্রিস মার্টিনস।

এরপর আক্রমণের ধার বাড়ায় কন্তের ইন্টার। কিন্তু সাফল্য আসেনি। লক্ষ্যে নাপোলির দুই শটের বিপরীতে ১০টি আক্রমন করেও ব্যর্থ হন সানচেজ, লোথারো মার্টিনেজ, অ্যারিকসনরা। আর তাতেই প্রথম লেগের জয়ের ফায়দায় ১-১ গোলের ড্রতেও ফাইনাল নিশ্চিত করে নাপোলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ