খেলা

জয় পেল রিয়াল মাদ্রিদ

জয় পেল রিয়াল মাদ্রিদ
জয় পেল রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগায় প্রায় তিন মাস পর মাঠে নেমে এইবারের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ম্যাচটিতে তাদের করা তিনটি গোলের দেখাই পায় ম্যাচের প্রথমার্ধে। রিয়ালের হয়ে ৪ মিনিটের মাথায় গোল করেন টনি ক্রুস। এরপর ৩০ ও ৩৭ মিনিটের মাথায় যথাক্রমে গোল করেন অধিনায়ক সার্জিও রামোস ও মার্সেলো। প্রথমার্ধে রিয়ালের কাছে কোনো পাত্তাই পায়নি।

তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। এমনভাবে ঘুরে দাঁড়ায় যে এবারের কাছে দ্বিতীয়ার্ধে কোনো পাত্তাই পায়নি রিয়াল। এমনকি দ্বিতীয়ার্ধে গোলরক্ষক করতোয়ার ভুলে একটি গোল হজম করে ফেলে তারা। তবে বলতে গেলে আবার এই করতোয়াই রিয়ালকে আরো গোল হজম করা থেকে বাঁচিয়েছেন। এবারের প্রায় নিশ্চিত ২টি গোল ঠেকিয়ে দেন তিনি।

রিয়ালের হয়ে কোচ হিসেবে নিজের ২০০ তম ম্যাচটির দ্বিতীয়ার্ধে পাঁচ খেলোয়াড়ের বদল ঘটান কোচ জিনেদিন জিদান। আর এই খেলোয়াড় বদল এর পরে মূলত ছন্নছাড়া হয়ে যায় রিয়ালের মাঠের পারফরম্যান্স। তাদের কপাল ভালো ম্যাচের প্রথমার্ধে তিনটি গোল তুলে নিতে পেরেছে। আর এর ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে তারা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থানটা ধরে রাখতে সমর্থ হয়েছে লস ব্লানকোসরা।

এর আগে রিয়ালকে মায়োর্কাকে হারিয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছিল বার্সেলোনা। তবে রিয়াল আজকের ম্যাচটিতে জয় তুলে নিয়ে আবার বার্সার চেয়ে পয়েন্ট ব্যবধান দুইয়ে নিয়ে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ