খেলা

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব না: মানি

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব না: মানি
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব না: মানি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়।

আগামী ১৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে এবছর বিশ্বকায় আয়োজন সম্ভব নয়।

বুধবার সংবাদ মাধ্যমকে মানি বলেছেন, এবছর বিশ্বকাপ আয়োজন করা অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ, যদিও তারা কোভিড-১৯ নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এই পরিস্থিতি বিশ্বকাপ আয়োজন সম্ভব বলে আমি মনে করি না।

মানি আরও বলেছেন, আমার মতে এই বছর বিশ্বকাপ আয়োজন না করে বরং ২০২১ বা ২০২৩ সালে আয়োজন করা যেতে পারে। কারণ এই সময়ে আইসিসির কোনো টুর্নামেন্ট নেই। কারণ এখন যদি বিশ্বকাপ আয়োজন করা হয় আর কোনো দলের তারকা ক্রিকেটার যদি করোনায় আক্রান্ত হয়ে পড়েন তাহলে অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে যাবে এতে জীবনের ঝুঁকিও আছে।

তিনি আরও বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয় কিনা তা দেখার জন্য অমাদের আরও তিন থেকে চার সপ্তাহ অপেক্ষা করতে হবে। যদি পরিস্থিতি ভালো হয় তখন সিদ্ধান্ত নেয়া যেতে পারে বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হবে নাকি ভারতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ