খেলা

লেওয়ানডোস্কিরে গোল উৎসব চলছেই

লেওয়ানডোস্কিরে গোল উৎসব চলছেই
লেওয়ানডোস্কিরে গোল উৎসব চলছেই

আগেই শিরোপা নির্ধারণ হলেও জয়ের ক্ষুধা যেনো এতোটুকুও কমেনি বায়ার্ন মিউনিখের। জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগায় ফ্রেইবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে টানা আটবারের শিরোপাধারীরা। জোড়া গোল করেছেন রবার্ট লেওয়ানডোস্কি।

শনিবার রাতে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিগ চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে জসুয়া কিমিচের গোলে লিড নেয় তারা।

২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পোলিশ তারকা লেওয়ানডোস্কি। ৩৩ মিনিটে ফ্রেইবুর্গের পক্ষে এক গোল শোধ করেন লুকাস হোলার। তবে ৩৭ মিনিটে লেওয়ানডোস্কির গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ।

বাকি সময় আর গোল না হওয়ায়, জয় নিয়ে মাঠ ছাড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা।

জার্মান লিগে ৩০ ম্যাচে ৩৩ গোল করেছেন লেওয়ানডোস্কি। সব ধরনের প্রতিযোগিতায় ৪১ ম্যাচ খেলে ৪৮ গোল তুলেছেন ৩১ বছর বয়সী এই স্ট্রাইকার। যা চলতি মৌসুমে শীর্ষ লিগগুলোর মধ্যে সর্বোচ্চ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ