খেলা

এবার দক্ষিণ আফ্রিকার ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত

এবার দক্ষিণ আফ্রিকার ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত
এবার দক্ষিণ আফ্রিকার ৭ ক্রিকেটার করোনায় আক্রান্ত

করোনার থাবায় থমকে গেছে পুরো বিশ্ব। এর আঁচ লেগেছে ক্রীড়াঙ্গনেও। এর আগে ফুটবলসহ একাধিক ইভেন্টের ক্রীড়াবিদরা আক্রান্ত হয়েছেন করোনায়। বাদ যায়নি ক্রিকেটাররাও। পাকিস্তানসহ একাধিক দেশের ক্রিকেটাররা আক্রান্ত হয়েছেন এ অদৃশ্য জীবাণু দ্বারা।

এবার খবর বেরিয়েছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটও আক্রান্ত। দেশটির ৭ জন করোনা পজিটিভ। জনিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। তাদের ক্রিকেট সংশ্লিষ্ট ৭ জন করোনা পজিটিভ। তবে, কারা আক্রান্ত হয়েছেন, তা প্রকাশ করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা। অনেক দেশ খেলা ফেরানোর কথা ভাবছে। এ খবর তাদের সিদ্ধান্তে বড় প্রশ্ন তৈরি করল। এর আগে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটও খেলা মাঠে ফেরানোর কথা ভাবছিলো। সিএসএ ভারপ্রাপ্ত নির্বাহী জ্যাক ফল জানান, কমপক্ষে ১০০ জনকে করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরাও আছেন। বোর্ড সংশ্লিষ্ট অনেককেই পরীক্ষার আওতায় আনা হয়েছে।

বোর্ডের চিকিৎসা ও নৈতিকতা নীতি মেনে আক্রান্তদের নাম ঠিকানা তিনি প্রকাশ করা হয়নি। গত মার্চে লকডাউনে চলে যায় আফ্রিকান ক্রিকেট। পরিস্থিতির উন্নতি হলে খেলা ফেরাতে উদ্যোগ গ্রহন করে তারা। তবে, এ দু:সংবাদে নিশ্চিতভাবেই পিছিয়ে দিল প্রোটিয়া ক্রিকেটকে। এতে, আবার কবে নাগাদ ক্রিকেট মাঠে ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

লকডাউনের পর তিন দলের একটি ম্যাচ খেলাতে চেয়েছিল সিএসএ। কিন্তু সরকারের সায় না থাকায় তা হচ্ছে না। ফল জানিয়েছেন, এ টুর্নামেন্টের নতুন তারিখ ধার্য হয়নি। পৃথিবীতে ৯০ লাখের বেশির মানুষ এখন করোনায় আক্রান্ত। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিসহ একাধিক পাক ক্রিকেটারও করোনায় আক্রান্ত। এর আগে ইতালিয়ান লিগে খেলা আর্জেন্টাইন তারকা দিবালাসহ অনেক ফুটবলার করেনায় আক্রান্ত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ