খেলা

৩৩তম জন্মদিনে নতুন মাইলফলক মেসির

৩৩তম জন্মদিনে নতুন মাইলফলক মেসির
৩৩তম জন্মদিনে নতুন মাইলফলক মেসির

দুই ম্যাচ আগে লেগেনেসের বিরুদ্ধে ক্যারিয়ারের ৬৯৯তম গোলটি তুলেছিলেন লিওনেল মেসি। গেল ম্যাচে সেভিয়ার বিপক্ষে আদায় করতে পারেননি গোল। মঙ্গলবার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৭০০ গোল তুলে নেবেন, সেটার অপেক্ষায় ছিলেন। যদিও শেষ পর্যন্ত সক্ষম হননি। তবে অন্য আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী।

লা লিগার অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সার পক্ষে একমাত্র গোলটি করেন ইভান রাকিটিচ। ক্রোয়েট তারকাকে গোল করিয়েছেন মেসি।

২৪ জুন বুধবার ৩৩তম জন্মদিন পালন করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আগের রাতে বার্সেলোনার জার্সিতে ২৫০টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি।

চলতি মৌসুমে স্প্যানিশ লিগে ২৬ ম্যাচে অংশ নিয়ে এই পর্যন্ত ১৫টি অ্যাসিস্ট করেছেন। গোল তুলেছেন মোট ২১টি।

সবধরনের প্রতিযোগিতায় ৩৫ ম্যাচে মাঠে নেমে ২৬টি গোল করেছেন। গোল করিয়েছেন ১৯টি।

১৯৮৭ সালে আর্জেন্টিনার রোজারিওতে জন্ম নেন। যদিও স্পেনেই কাটিয়েছেন শৈশব। বার্সার অ্যাকাডেমি লা মাসিয়ায় বেড়ে উঠেছেন। ২০০৪ সালে প্রথমবারের মতো কাতালানদের হয়ে খেলতে নামেন। স্পেনে খেলার সুযোগ থাকলেও পরের বছর আর্জেন্টিনা জাতীয় দলের অভিষেক হয় ফুটবল জাদুকরের।

বার্সার হয়ে এই পর্যন্ত মাঠে নেমেছেন ৭২২ ম্যাচে। ৬২৯ গোল করেছেন। করিয়েছেন ২৫০টি গোল। এদিকে আলবেসিলেস্তেদের হয়ে ১৩৮ ম্যাচে অংশ নিয়ে ৭০টি গোল রয়েছে নামের পাশে। নিজ পা থেকে গোল করিয়েছেন ৪২টি। যা দুই দলেরই সর্বোচ্চ। পুরো ক্যারিয়ারে ৮৬০ ম্যাচে অংশ নিয়েছেন। গোল সংখ্যা ৬৯৯। মোট অ্যাসিস্ট ২৯১টি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ