খেলা

দুর্দান্ত জয়ে শিরোপার আরো কাছে লিভারপুল

দুর্দান্ত জয়ে শিরোপার আরো কাছে লিভারপুল
দুর্দান্ত জয়ে শিরোপার আরো কাছে লিভারপুল

নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফেরার ম্যাচেই হোঁচট খায় লিভারপুল। পয়েন্ট হারায় এভারটনের মাঠে। তবে দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি দলটি। ক্রিস্টালের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে শিরোপার আরো কাছে পৌঁছে গেছে ইয়ুর্গেন ক্লপের দল।

গতকাল বুধবার অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ক্রিস্টালের বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয় পেছে লিভারপুল। দলের পক্ষে গোল করেছেন ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, মোহাম্মদ সালাহ, ফাবিনিয়ো ও সাদিও মানে।

জয়ের ছন্দে থাকা লিভারপুল ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টারের পয়েন্ট ৬৩। আজ বৃহস্পতিবার চেলসির বিপক্ষে খেলবে ম্যান সিটি। ম্যাচটিতে সিটি কোনো রকমে ড্র করলেই শিরোপা আনন্দে ভাসবে লিভারপুল।

গতকাল ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটেই লিভারপুলকে এগিয়ে নেন আর্নল্ড। বাঁকানো ফ্রি-কিকে লক্ষ্যভেদ করেন তিনি। ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। ৪৪ মিনিটে ফিরমিনোর বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে দারুণ শটে ঠিকানায় পাঠিয়ে দেন মিসর ফরোয়ার্ড। চলতি লিগে এটি তাঁর ১৭তম গোল। ১৯ গোল নিয়ে সর্বাধিক গোলদাতার তালিকায় শীর্ষে লেস্টার সিটির জেমি ভার্ডি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় লিভারপুল। ৫৫মিনিটে ডি-বক্সের বেশ খানিকটা বাইরে থেকে জোরালো ব্যবধান বাড়ান ফাবিয়ানো। আর ৬৯ মিনিটে দারুণ গোলে স্কোর লাইন ৪-০ করেন সাদিও মানে।

দিনের অন্য ম্যাচে মার্সিয়ালের হ্যাটট্রিকে শেফিল্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি লিগে ৩১ ম্যাচে ১৩ জয় ও ১০ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে সুলশারের দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ