খেলা

হ্যাজার্ডকে নিয়ে জিদানের শঙ্কা

হ্যাজার্ডকে নিয়ে জিদানের শঙ্কা
হ্যাজার্ডকে নিয়ে জিদানের শঙ্কা

এডেন হ্যাজার্ড নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন। চোট থেকে ফিরতে না ফিরতেই আবারও চোট নিয়ে মাঠের বাইরে তিনি। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান একে স্বল্পমেয়াদী চোট হিসেবে দেখলেও ভিন্ন চিন্তা শঙ্কায় ফেলে দিচ্ছে তাকে। তার শঙ্কা, বেলজিয়ান তারকাকে আঘাতের লক্ষ্যেও মাঠে নামতে পারে প্রতিপক্ষ দলগুলো!

চেলসি থেকে রিয়ালে এসে মাসতিনেকের মতো সময় নিয়েছিলেন দলে খাপ খাইয়ে নিতে। কিন্তু যখনই স্বরূপে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন, চোট মাঠের বাইরে পাঠিয়ে দেয় তাকে। এরপর থেকেই চোটের সঙ্গে বসবাস তার। ফেব্রুয়ারিতে হাঁটুর চোট কাটাতে অস্ত্রোপচার করিয়ে সম্প্রতি মাঠে ফেরেন তিনি। তবে পুরোপুরি সেরে ওঠেননি এখনো। এস্পানিয়লের বিপক্ষে ৬০ মিনিট খেলে মাঠ বেলজিয়ান তারকা ছিলেন না গতকাল রাতের গেটাফের বিপক্ষে ম্যাচেও।

তবে চোটপ্রবণতার কারণে প্রতিপক্ষের আঘাতের প্রধান লক্ষ্য হয়ে আসতে পারেন এই খেলোয়াড়, এমনই শঙ্কা রিয়াল কোচ জিদানের। বললেন, ‘তার মান কেমন তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে আমাদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। তবে তাকে আটকাতে প্রতিপক্ষ দলগুলো ইচ্ছাকৃতভাবে আহত করার কৌশল যেন বেছে না নেয় সে আশাই করব আমরা।’হ্যাজার্ডকে নিয়ে রিয়ালের আরো সতর্ক হতে হবে বলে মত দেন দলটির কোচ। জিদানের ভাষ্য, ‘এডেনকে নিয়ে আরো সতর্ক হওয়া উচিত আমাদের। কঠিন একটা সময় পার করছে সে। তাকে নিয়ে ধীরে ধীরেই আগাতে হবে আমাদের।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ