খেলা

লেভানদোস্কির হাফসেঞ্চুরি, বায়ার্ন মিউনিখের শিরোপা

বুন্দেসলিগার শিরোপা জয়ের পর ডিএফবি পোকালের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বায়ার্ন মিউনিখ খেলোয়াড়রা
বুন্দেসলিগার শিরোপা জয়ের পর ডিএফবি পোকালের শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা বায়ার্ন মিউনিখ খেলোয়াড়রা

বুন্দেসলিগার শিরোপা জয়ের পর বায়ার লেভারকুসেনকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে এবার ডিএফবি পোকালের শিরোপাও জিতেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। এটি ডিএফবি পোকালে তাদের ২০ তম শিরোপা। অন্যদিকে সবমিলিয়ে মোট ১৩ বারের মতো জার্মান ফুটবলের জোড়া শিরোপা জিতেছে তারা।

ম্যাচটিতে বায়ার্নের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোস্কি। একটি করে গোল করেছেন ডেভিড আলাবা ও সার্জে গ্নাবরি। অপরদিকে বায়ার লেভারকুসেনের হয়ে গোল করেছেন বেন বেন্ডার ও কাই হারভেজ। ম্যাচটিতে জোড়া গোল করার মাধ্যমে এই মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে গোলের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন লেভানদোস্কি। বুন্দেসলিগা, ডিএফবি পোকাল, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে মোট ৫১টি গোল করেছেন তিনি। এই ৫১টি গোলের মধ্যে ডিএফবি পোকালে তিনি গোল করেছেন ৬টি।

এদিকে ম্যাচটিতে ১৬ মিনিটের মাথায় এগিয়ে যায় বায়ার্ন। এরপর ২৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি পায় তারা। ২-০ গোলে এগিয়ে থেকেই দ্বিতীয়ার্ধে খেলতে নামে তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন লেভানদোস্কি। অবশেষে ৬৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় লেভারকুসেন। এরপর আবার ৮৯ মিনিটের মাথায় ফের গোল করেন লেভানদোস্কি। এরপর ম্যাচ যখন শেষ হতে আর কয়েক মিনিট বাকি তখন পেনাল্টি থেকে একটি গোল করে নিজেদের দ্বিতীয় গোলটি পূর্ণ করে লেভারকুসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ