খেলা

কোহলির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ, হতে পারে শাস্তি!

কোহলির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ, হতে পারে শাস্তি!
কোহলির বিরুদ্ধে বড় ধরনের অভিযোগ, হতে পারে শাস্তি!

ভারতের সাবেক সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ উঠেছে।

এবার সেই স্বার্থের সংঘাতের মতই বড় ধরনের এক অভিযোগ এসেছে ভারত দলের অধিনায়ক কোহলির বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে, বড়সড় শাস্তির মুখোমুখি হতে হবে তাকে।

ভারতের সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগকৃত লোধা কমিশনের সুপারিশ অনুসারে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিভুক্ত কেউ অন্য কোনো লাভজনক সংস্থার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

কিন্তু বিরাট কোহলি সে নিয়ম ভঙ্গ করেছেন বলে দাবি করেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা।

বিসিসিআইয়ের এথিকস অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈনের কাছে এ নিয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছেন সঞ্জীব।

সেখানে তিনি লিখেছেন, ‘বিরাট কোহলি একই সঙ্গে দুটি পোস্ট অধিকার করে রেখেছেন। যা বিসিসআইয়ের রুল ৩৮ (৪) এর সম্পূর্ণ বিপরীত। এই রুলটি অনুমোদন দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।’

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির পক্ষ থেকে এ অভিযোগ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। / জি নিউজ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ