খেলা

টিকে রইল বার্সেলোনা

টিকে রইল বার্সেলোনা
টিকে রইল বার্সেলোনা

লা লিগায় শিরোপার লড়াইয়ে টিকে থাকার ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে নামিয়ে আনলো কিকে সেতিয়েনের দল।

রোববার ভিয়ারিয়ালের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

ম্যাচের তিন মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সফরকারীরা। ১৪ মিনিটে জেরার্ড মোরেনো গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।

এর ছয় মিনিট পর লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় কাতালানরা প্রথমার্ধের শেষ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ব্যবধান বাড়ে বার্সেলোনার।

৮৬ মিনিটে গ্রিজমানের বদলি নামা আনসু ফাতির গোলের মধ্য দিয়ে বড় জয় পায় ব্রাউগ্রানারা। ৩৪ ম্যাচে ২২ জয়ে ৭৩ পয়েন্ট তুলে শিরোপার আশা ধরে রাখল মেসিরা।

দিনের অপর ম্যাচে অ্যাতলেটিকো বিলবাওর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

৩৪ ম্যাচে ২৩ জয় ও আট ড্রয়ে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিনেদিন জিদানের দল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ