খেলা

এবার আইপিএল আয়োজনের প্রস্তাব নিউজিল্যান্ডের

এবার আইপিএল আয়োজনের প্রস্তাব নিউজিল্যান্ডের
এবার আইপিএল আয়োজনের প্রস্তাব নিউজিল্যান্ডের

করোনা প্রাদুর্ভাবের কারণে অক্টোবরের টি-২০ বিশ্বকাপ স্থগিত হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। ভারত এই সময়ে আইপিএল আয়োজনের রূপরেখা তৈরি করছে এটাও পরিষ্কার। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে আসেনি। সেজন্য নিরপেক্ষ ভেন্যুতে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-২০ লিগ আয়োজনের কথা ভাবছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

করোনা নিয়ন্ত্রণে সক্ষম হওয়া নিউজিল্যান্ড তাই বিসিসিআইকে আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে। বিষয়টি সংবাদ সংস্থা পিটিআইকে ভারতের এক বোর্ড কর্মকর্তা নিশ্চিত করেছেন। এর আগে করোনা পরিস্থিতি উন্নত হওয়া শ্রীলংকা ও সংযুক্ত আরব আমিরাত আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে ভারতকে।

বিসিসিআই ওই কর্মকর্তা বলেছেন, 'আমাদের প্রথম পছন্দ দেশের মাটিতেই আইপিএল আয়োজন করা। কিন্তু সুরক্ষার কারণে যদি সেটা সম্ভব না হয়, তবে আমরা অন্য কোন দেশে এটা আয়োজন করবো। শ্রীলংকা এবং সংযুক্ত আরব আমিরাতের পরে নিউজিল্যান্ড আমাদের আইপিএল আয়োজনের প্রস্তাব দিয়েছে। আমরা সকল অংশীদারদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবকিছুর ওপরে।'

এর আগে ২০০৯ আইপিএলের আসর দক্ষিণ আফ্রিকা ও ২০১৪ আসর আরব আমিরাতে বসে। দু'বারই ভারতের সাধারণ নির্বাচন ছিল। গত বছরও একই কারণে নিরপেক্ষ ভেন্যুতে আইপিএল আয়োজনের কথা ওঠে। কিন্তু শেষ পর্যন্ত দেশের মাটিতেই ভারত তা আয়োজন করে। অক্টোবরের টি-২০ বিশ্বকাপ স্থগিত হলে ভারত সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে একটা সময় বের করে আইপিএল আয়োজনের কথা ভাবছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ