খেলা

ভাইয়ের পর মাশরাফির স্ত্রীও করোনা আক্রান্ত

ভাইয়ের পর মাশরাফির স্ত্রীও করোনা আক্রান্ত
ভাইয়ের পর মাশরাফির স্ত্রীও করোনা আক্রান্ত

করোনা আঘাত হেনেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পরিবারের উপর। এবার তার স্ত্রী সুমনা হক সুমিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগে ছোট ভাই মোরসালিন বিন মুর্তজার করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল।

গেল ২০ জুন মাশরাফি নিজেই করোনা আক্রান্তের বিষয়টি সামনে আনেন। ঢাকায় নিজ বাসায় অবস্থান করছেন তিনি। মাঝে স্বাস্থ্য পরীক্ষার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন। এরপর খবর আসে ছোট ভাই মোরসালিনও আক্রান্ত হয়েছেন। এবার মাশরাফির স্ত্রীর সুমির আক্রান্তের বিষয়টি সামনে এলো।

মাশরাফির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনজনই বর্তমানে ঢাকার বাসায় অবস্থান করছেন। সেখানেই চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। তাদের সবারই শারীরিক অবস্থা ভালো।

এদিকে সোমবার ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে ‘করোনার বিস্তার প্রতিরোধে করণীয়’ শীর্ষক সভায় যুক্ত হয়েছিলেন মাশরাফি।

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে করোনার হাত থেকে রক্ষা পেতে উপজেলাকে ১৪ দিনের জন্য আইসোলেটেড ঘোষণা করা হয়।

নড়াইল ২ আসনের সংসদ সদস্য বলেন, লোহাগড়ার করোনা পরিস্থিতি আমাকে আরও চিন্তিত করে তুলেছে। আমার মনে হয় এই মুহূর্ত থেকে সমগ্র লোহাগড়াকেই আইসোলেশনে যেতে হবে। ব্যক্তি বা পরিবার আইসোলেশনে কোনও সমাধান আসবেনা, তাই পুরো উপজেলাকেই আইসোলেশনে যেতে হবে। মাশরাফির এমন প্রস্তাবে ঐক্যমতে পৌঁছায় লোহাগড়ার উপজেলা প্রশাসন।

সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে করোনা আক্রান্ত নিজ পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন মাশরাফি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ