খেলা

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস
জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

বেপরোয়া গাড়ি চালিয়ে রোববার ভোরে ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে চাপা দেন শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস। সেই বৃদ্ধ পথচারী ঘটনাস্থলেই মারা যান। এ কারণে তাকে গ্রেফতারও করে দেশটির পুলিশ। তবে গ্রেফতারের একদিন পরেই আদালত থেকে জামিনে মুক্তি পেলেন তিনি।

পানাদুরা ম্যাজিস্ট্রেট কোর্ট জামিনে মুক্তি দিয়েছেন কুশল মেন্ডিসকে। তবে ২০ লাখ শ্রীলঙ্কান রুপিতে জামিন দেওয়া হয় তাকে। কিন্তু আগামী ৯ সেপ্টেম্বর আবার আদালতে হাজিরা দিতে হবে তাকে।

এর পাশাপাশি তাকে ড্রাইভিং করারও অনুমতি দিয়েছে কোর্ট। পুলিশের তদন্ত অফিসার এবং মেডিকেল অফিসারের সুপারিশের প্রেক্ষিতে তাকে জামিন দিয়েছে কোর্ট। তবে রোববার মেন্ডিসকে পুলিশ স্টেশনে কাটাতে হয়েছিল। সোমবার কোর্টে তোলার পর জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তিনি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কুশল মেন্ডিসের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাগানের দেয়ালে আঘাত করে। সেই বৃদ্ধ দেয়ালে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ। যদিও তাকে পানাদুরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। নিহত ব্যক্তি পানাদুরা গোরাকাপোলা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ক্রিকেট স্থগিত থাকার পর এই সপ্তাহ থেকে পাল্লেকেল্লেতে অনুশীলন শুরু করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। মেন্ডিসও সেই ট্রেনিং ক্যাম্প স্কোয়াডে আছেন।

২৫ বছর বয়সী এই স্টাইলিশ ব্যাটসম্যানকে শ্রীলঙ্কার ভবিষ্যতের সবচেয়ে বড় তারকা ভাবা হচ্ছে। ২০১৫ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৪ টেস্ট, ৭৬ ওয়ানডে এবং ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ৫৬৪৪ রান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ