খেলা

রোনালদোর জোড়া পেনাল্টি গোলে হার এড়াল জুভেন্টাস

রোনালদোর জোড়া পেনাল্টি গোলে হার এড়াল জুভেন্টাস
রোনালদোর জোড়া পেনাল্টি গোলে হার এড়াল জুভেন্টাস

হারের শঙ্কাই পেয়ে বসেছিল জুভেন্টাসকে। কিন্তু নিজেদের মাঠে দ্যুতি ছড়িয়ে সেই ভয় দূর করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জোড়া গোল করে পিছিয়ে পড়া জুভ শিবিরকে বাঁচালেন হারের লজ্জা থেকে। সুবাদে আটালান্টার বিপক্ষে তার দল মাঠ ছাড়ল ২-২ গোলের স্বস্তির ড্র নিয়ে।

রোনালদোর নৈপুণ্যে জুভেন্টাস শুধু হারই এড়ায়নি। সঙ্গে রক্ষা করেছে একটি পয়েন্টও। সুবাদে ইতালিয়ান লিগ সেরি এ’তে পরিষ্কার আট পয়েন্টে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

অতিথিরা ম্যাচের অনেকটা সময় নিজেদের নিয়ন্ত্রণে রেখে ছিলেন। তার ফলও পায় তারা। জুভেন্টাসকে দুই দুইবার পিছনে ফেলে দুভান জাপাতা ও রুসলাম মালিনোভস্কির গোলে।

কিন্তু দল দুই দুইবার পিছিয়ে পড়লেও দুবারই সমতা এনে দেন রোনালদো। সিআর সেভেন দুটি গোলই করেন পেনাল্টি থেকে। যার একটি ছিল শেষ মিনিটের গোল। এনিয়ে ২৮ লিগ ম্যাচে ২৮ গোলের দেখা পেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

আগের ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও ঘরের মাঠেই ১-২ গোলে হার মেনেছে সাসুলোর কাছে। ফলে লিড বেড়েছে জুভদের।

৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে জুভদের ফলো করছে লাৎসিও।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ