খেলা

করোনাকালে প্রথম প্রকাশ্যে মাস্ক পরলেন ট্রাম্প

আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করব : রশিদ খান
আফগানিস্তান বিশ্বকাপ জিতলে বিয়ে করব : রশিদ খান

নিজ দেশের গণ্ডি পেরিয়ে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান এখন বিশ্বতারকা। তার কবজির জাদুতে বশীভূত পুরো ক্রিকেট বিশ্ব। ওয়ানডে, টি-টোয়েন্টি তো বটেই, সবে শুরু করা টেস্ট ফরম্যাটেও আলো ছড়াচ্ছেন ২১ বছর বয়সী রশিদ। যার ফলে বিশ্বে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীর সংখ্যাও নেহায়েত কম নয়।

আর ভক্ত বেড়ে গেলে যা হয়, ভক্তদের নানান কৌতূহল ও আবদান মেটানোর অলিখিত একটা দায়িত্বও চলে আসে তারকাদের ওপর। সেই সূত্রেই এবার মাত্র ২১ বছর বয়সে রশিদ খানকে শুনতে হলো বিয়ে বিষয়ক প্রশ্ন। যার আবার চতুর উত্তর দিয়েছেন রশিদ খান।

আফগান রেডিও চ্যানেল রেডিও আজাদীকে দেয়া সাক্ষাৎকারে প্রশ্ন আসে যে, কবে নাগাদ বিয়ে করবেন রশিদ? এর উত্তরেও তিনি রেখেছেন আফগান ক্রিকেট দলকে। জানিয়েছেন, তার প্রিয় দল ক্রিকেট বিশ্বকাপ জেতার পরেই তিনি বসবেন বিয়ের পিঁড়িতে।

স্রেফ এই এক শর্ত রেখে উত্তরে রশিদ খান বলেন, ‘আফগানিস্তান যেদিন বিশ্বকাপ জিতবে, তারপরই আমি বিয়ে করব।’ সবশেষ ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচের সবকয়টিতে হেরে নেতিবাচক এক রেকর্ডই গড়েছিল আফগানিস্তান। সেই দলের একজনের এমন এক প্রতিজ্ঞা করাটা অনেকেই দেখছেন অলিক কল্পনা হিসেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ