খেলা

শীর্ষে উঠে ফ্লিনটফকে ছুঁয়ে ফেললেন স্টোকস

শীর্ষে উঠে ফ্লিনটফকে ছুঁয়ে ফেললেন স্টোকস
শীর্ষে উঠে ফ্লিনটফকে ছুঁয়ে ফেললেন স্টোকস

একটা সময় অলরাউন্ডারদের তালিকায় রাজত্ব করেছেন সাকিব আল হাসান। কিন্তু বাংলাদেশের এই তারকা ক্রিকেটার এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। আর টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে জেসন হোল্ডারই সেরা গত দেড় বছর ধরে। এবার তার আধিপত্য শেষ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ককে পেছনে ফেলে টেস্টের শীর্ষ অলরাউন্ডার হলেন বেন স্টোকস।

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও চমক দেখালেন তিনি। ইংলিশ এই অলরাউন্ডার উঠে এসেছেন তিন নম্বরে। যা কিনা তার ক্যারিয়ার সেরা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের সাফল্যই এগিয়ে দিচ্ছে তাকে। ওল্ড ট্র্যাফোর্ডের সাফল্যে হোল্ডারকে পেছনে ফেললেন স্টোকস। এই অর্জনে ছুঁয়ে ফেললেন অ্যান্ড্রু ফ্লিনটফকেও। এর আগে ২০০৬ সালের মে মাসে ফ্লিনটফ উঠেছিলেন শীর্ষে। তারপর এবারই প্রথম টেস্টে এক নম্বর অলরাউন্ডার হলেন ইংল্যান্ডের কোনো ক্রিকেটার।

গত সোমবার শেষ হওয়া টেস্টের দুই ইনিংসে স্টোকস খেলেন ১৭৬ ও অপরাজিত ৭৮ রানের ইনিংস। একইসঙ্গে উইকেট নিয়েছেন দুই ইনিংসে তিনটি। তার পথ ধরে এক টেস্টেই পেলেন ৬৬ রেটিং পয়েন্ট।

স্টোকসের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪৯৭। ২০০৮ সালের এপ্রিলে জ্যাক ক্যালিস ৫১৭ রেটিং পয়েন্ট পাওয়ার পর স্টোকসের রেটিং পয়েন্ট এখন অব্দি অলরাউন্ডারদের সেরা। অনেকটা সময় সেরা থাকা সাকিব আল হাসানের সেরা রেটিং পয়েন্ট ২০১৭ সালের আগস্টে ছিল ৪৮৯।

এ অবস্থায় হোল্ডার ৪৫৯ পয়েন্ট নিয়ে আছেন দুইয়ে। ৩৯৭ পয়েন্ট নিয়ে এরপরই ভারতের রবীন্দ্র জাদেজা।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে স্টোকস ৬ ধাপ এগিয়ে আছেন তিনে। শীর্ষ আছেন আগের মতোই অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এরপরই ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ