খেলা

রহিমের জোড়া গোলে ম্যান সিটির বড় জয়

রহিমের জোড়া গোলে ম্যান সিটির বড় জয়
রহিমের জোড়া গোলে ম্যান সিটির বড় জয়

ইংলিশ লিগে ওয়াটফোর্ডকে এক হালি গোল দিয়ে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। জবাবে একটিও পরিশোধ করতে পারেনি ওয়াটফোর্ডরা।

এই চার গোলের মধ্যে রহিম স্টার্লিংয়েরই অবদান জোড়া গোল।

মঙ্গলবার রাতে প্রথমার্ধের ৩১ ও ৪০ মিনিটে জোড়া গোল করে সিটিজেনদের এগিয়ে দেন স্টার্লিং। ২-০ তে লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটিজেনরা।

চলতি মৌসুমে লিভারপুলের কাছে শিরোপা বিসর্জন দেয়ার ক্ষোভ যেন দুর্বল ওয়াটফোর্ডের ওপর ঝাড়তে থাকে পেপ গার্দিওলার শিষ্যরা।

৬৩তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন ফিল ফোডেন। এর তিন মিনিট পরেই ওয়াটফোর্ডের কফিনে শেষ প্যারেক ঠুকে দেন এমেরিক লাপোর্তে।

ফলাফল ৪-০ ব্যবধানে ওয়াটফোর্ডকে উড়িয়ে দেয় ম্যান সিটি ।

লিগে সিটির আর ম্যাচ বাকি আছে একটি। দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করতে যাওয়া গার্দিওলার দলের বর্তমান পয়েন্ট ৩৭ ম্যাচে ৭৮। / গোল ডট কম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ