খেলা

চিকিৎসার জন্য ২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম

চিকিৎসার জন্য ২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম
চিকিৎসার জন্য ২৫ জুলাই লন্ডন যাচ্ছেন তামিম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল চিকিৎসার জন্য ২৫ জুলাই লন্ডন যাবেন। বেশ কিছুদিন ধরেই পেটে ব্যথার সমস্যা অনুভব করছেন তামিম। তাই তিনি উন্নত চিকিৎসা নিতে লন্ডন যাচ্ছেন।

সংবাদ মাধ্যমকে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন, চিকিৎসার জন্য তিনি ২৫ জুলাই লন্ডন যাবেন। মঙ্গলবার লন্ডনের একজনের চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে নিজের সমস্যাগুলো নিয়ে আলোচনাও করেন তামিম। এরপরই এই সিদ্ধান্ত নেন।

বেশ কিছু দিন ধরে পেটে ব্যথার সমস্যায় ভুগছিলেন তামিম। এজন্য ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটি স্ক্যানও করিয়েছেন তিনি। কিন্তু এতে ব্যথার কারণ জানা যায়নি।

তিন দিন আগে সংবাদ মাধ্যমকে তামিম নিজের সমস্যা নিয়ে বলেছিলেন, ‘গত এক মাসে তিনবার এমন ব্যথা হয়েছে। এমন ব্যথা যে সোজা হয়ে দাঁড়াতে পারি না। বসলে কিংবা শুয়ে থাকলেও ব্যথা। ডাক্তার হাসপাতালে ভর্তি হতে বলেছিলেন। কিন্তু করোনার কারণে সেটি পারছি না। আরো কিছু পরীক্ষা করাতে চান এন্ডোসকপি, কোলনস্কোপি। এগুলো আবার হাসপাতালে গিয়ে করাতে হবে।’

জানা যায়, লন্ডনের এই যাত্রায় পরিবারকে সঙ্গে নিচ্ছেন না তামিম। সেখানে করোনাভাইরাস মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে তার চিকিৎসা শুরু হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ