খেলা

এবার করোনায় আক্রান্ত সাকিবের মা

এবার করোনায় আক্রান্ত সাকিবের মা
এবার করোনায় আক্রান্ত সাকিবের মা

কয়েকদিন আগেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার করোনায় পজিটিভি হলেন সাকিবের মা শিরিন রেজা। মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বলেন, ‘গত ১৯ জুলাই সাকিবের বাবার করোনা ধরা পড়ে। সতর্কতার জন্য পরদিন তার মায়ের করোনা নমুনা সংগ্রহ করা হয়। তারও করোনা ধরা পড়েছে।’

সাকিবের বাবা ও মা দুইজনই মাগুরার সাহা পাড়ায় নিজেদের বাড়িতে আইসোলেশনে আছেন। করোনায় আক্রান্ত হলেও দুইজনই শারীরিকভাবে সুস্থ আছেন। জানা গেছে, সাকিবের বাবার মধ্যে করোনার দুই-একটি উপসর্গ থাকলেও মায়ের কোনো উপসর্গ নেই।

উল্লেখ্য, কয়েকদিন আগেই মায়েদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সাকিব। তিনি লিখেছিলেন, মায়েরা যেন করোনায় আক্রান্ত না হন, সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য। আজ সেই সাকিবের মা করোনায় পজিটিভ। এর আগে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এই মুহূর্তে পরিবারসহ সাকিব যুক্তরাষ্ট্রে। করোনার প্রকোপ শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্রে যান সাকিব। গত ২৪ এপ্রিল সাকিব ও শিশিরের ঘর আলো করে দ্বিতীয় কন্যা সন্তান এসেছে। এর আগে তারকা দম্পতির কোলজুড়ে ২০১৫ সালের ৯ নভেম্বর আসে অব্রি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ