খেলা

লিভারপুলের উৎসবের মাঝে ফ্যাবিনহোর ঘরে চুরি

লিভারপুলের উৎসবের মাঝে ফ্যাবিনহোর ঘরে চুরি
লিভারপুলের উৎসবের মাঝে ফ্যাবিনহোর ঘরে চুরি

প্রিমিয়ার লিগ শিরোপা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল লিভারপুলের। এবং সেটা সাত ম্যাচ হাতে রেখেই। কিন্তু লিগ ট্রফি বুঝে নেওয়ার আনুষ্ঠানিকতাটুকুই কেবল বাকি ছিল। সেই আনুষ্ঠানিকতা সারতে অ্যানফিল্ডে ছিলেন দ্য রেড মিডফিল্ডার ফ্যাবিনহো।

এই সুযোগে চোর ঢুকে পড়ে ফ্যাবিনহোর ঘরে। স্বর্ণালঙ্কার ও অডি আরএসসিক্স গাড়িসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। খবরটি নিশ্চিত করেছে মার্সেসাইড পুলিশ। ফর্মবি থেকে চুরি হওয়া গাড়িটি অবশ্য পরে উদ্ধার করা হয়েছে উইগান থেকে।

ফ্যাবিনহোর ঘরে চুরি হলেও আশেপাশের কেউ টের পাননি। বাসিন্দারা ফিরেই ব্যাপারটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

৩০ বছরের মধ্যে লিভারপুলের প্রথম লিগ ট্রফি বুঝে নেওয়ার দিনেই ব্রাজিলিয়ান এই প্লেমেকারের ঘরে ঢুকে চোর। চেলসির বিপক্ষে ৫-৩ গোলে ম্যাচ জয়ের পর বুধবার সন্ধ্যায় স্যার কেনি ডালগ্লিশ লিগ ট্রফি তুলে দেন দ্য রেড ক্যাপ্টেন জর্ডান হেন্ডারসনের হাতে।

৪০ মিলিয়নের অধিক পাউন্ডের চুক্তিতে ২০১৮ সালে লিভারপুলে যোগ দেন ফ্যাবিনহো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ