খেলা

আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছে কিউই ও অজিরা

আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছে কিউই ও অজিরা
আইপিএলে খেলার ছাড়পত্র চেয়েছে কিউই ও অজিরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর মাঠে গড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তবে বিসিসিআই ১৯ সেপ্টেম্বর সম্ভাব্য সূচি ধরে এগোচ্ছে। সরকারের অনুমতি পেলেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের আসর বসাবে বিসিসিআই। আইপিএল মোটামুটি নিশ্চিত দেখে নিউজিল্যান্ডের পরে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা নিজ নিজ বোর্ডের কাছে চেয়েছে ছাড়পত্র।

দুই বোর্ডও ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়র ব্যাপারে ইতিবাচক। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের মূখপাত্র রিচার্ড বুক জানিয়েছেন, বোর্ড ক্রিকেটারদের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে। তার আগে ক্রিকেটারদের বোর্ডের কাছে জানাতে হবে, কারা আইপিএলে অংশ নিচ্ছে, কারা নিচ্ছে না।

তিনি বলেন, ‘হ্যাঁ, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আইপিএলে অংশ নিতে চাওয়া খেলোয়াড়দের ছাড়পত্র দিয়ে দেবে। আমরা সিদ্ধান্ত নেওয়ার ভার ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছি।’ নিউজিল্যান্ডের ছয়জন ক্রিকেটার এবারের আইপিএলে অংশ নেবেন। তারা হলেন কেন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ), ট্রেন্ট বোল্ট (মুম্বাই ইন্ডিয়ান্স), মিশেল ম্যাকক্লেনেঘান (মুম্বাই ইন্ডিয়ান্স), জিমি নিশাম (কিংস ইলেভেন পাঞ্জাব), লকি ফার্গুসন (কলকাতা নাইট রাইডার্স) ও মিশেল সাটনার (চেন্নাই সুপার কিংস)।

নিউজিল্যান্ড বোর্ডের দেখাদেখি ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দিয়ে দেবে বলে জানিয়েছে। সিএর এক প্রতিনিধি জানিয়েছেন, ‘আইপিএলের চড়ূান্ত সিদ্ধান্ত হয়ে গেলে সিএ সেই অনুযায়ী ক্রিকেটারদের ছাড়পত্র দেবে।’

আইপিএলের ১৩তম আসরে ১৪ অজি ক্রিকেটার অংশ নেবেন। অ্যারন ফিঞ্চ, জস ফিলিপ, কেন রিচার্ডসন (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ক্রিস লিন, নাথান কুল্টার নাইল (মুম্বাই ইন্ডিয়ান্স), জস হ্যাজলউড, শেন ওয়াটসন (চেন্নাই সুপার কিংস), অ্যালেক্স কেরি, মার্কোস স্টাইনিস (দিল্লি ক্যাপিটালস), গ্লেন ম্যাক্সওয়েল (কিংস ইলেভেন পাঞ্জাব), প্যাট কামিন্স, ক্রিস গ্রিন (কলকাতা নাইট রাইডার্স), স্টিভ স্মিথ, অ্যান্ডু টাই (রাজস্থান রয়েলস)।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ