খেলা

সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম

সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম
সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন তামিম

চিকিৎসার জন্য যে লন্ডন যাবেন তা আগেই জানিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। গত এক মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন তামিম। দেশে চিকিত্সার চেষ্টা করেছেন, কিন্তু পেটের পীড়ার তীব্রতা কমছিল না। তাই তিনি দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা নেন। তাই আজ সকালে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা তামিমের।

এই বাঁহাতি ওপেনার গতকাল বলেছেন, ‘শনিবার সকালে আমার ফ্লাইট।’ ঈদুল আজহার আর মাত্র কয়েকটি দিন বাকি, তাই মনে করা হচ্ছে ঈদের সময়টা লন্ডনে কাটাবেন তিনি। কেননা দেশটিতে পৌঁছে তাকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর চিকিৎসার শুরু হবে তার।

জানা যায়, চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড যাওয়ার চিন্তা করেছিলেন তামিম। কিন্তু করোনাকালে ভ্রমণ এবং ভিসা জটিলতা এড়াতে তিনি ইংল্যান্ডে যাচ্ছেন।

এরইমধ্যে কোভিড-১৯ টেস্ট করিয়ে নেগেটিভ সনদ পেয়েছেন তামিম। করোনাকালে দেশের বাইরে ভ্রমণে এই সনদ সবারই লাগছে।

এরই মধ্যে বিশেষজ্ঞ চিকিত্সকের সঙ্গে কথা চিকিৎসার সময় ঠিক করেছেন। তামিম বলেছেন, ‘চিকিত্সকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক দেখানোর দিনক্ষণও ঠিক হয়ে গেছে।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ