খেলা

দ. আফ্রিকা-উইন্ডিজ সিরিজের ভাগ্য আইপিএলের ওপর

দ. আফ্রিকা-উইন্ডিজ সিরিজের ভাগ্য আইপিএলের ওপর
দ. আফ্রিকা-উইন্ডিজ সিরিজের ভাগ্য আইপিএলের ওপর

সেপ্টেম্বরের শুরুতে দুই টেস্ট অথবা পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে আসার কথা ভাবছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আইপিএলের কারণে ওই সিরিজের পুরোটা হওয়া সম্ভব নয়। কারণ দুই দেশের ক্রিকেটারই আইপিএলে অংশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।

তারপরও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আশা করছে আইপিএলের আগে স্থগিত হয়ে যাওয়া ওই সিরিজের আংশিক হলেও আয়োজন করতে পারবে তারা। সিরিজটি এর আগে জুলাই-আগস্ট শুরু হওয়ার কথা ছিল।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনি গ্রেভ বলেন, 'আমরা আশা করছি, দক্ষিণ আফ্রিকা অন্তত টেস্ট কিংবা টি-২০ সিরিজটা খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজে আসবে। সবটা নির্ভর করছে আইপিএলের চূড়ান্ত সূচির ওপর।'

আইপিএলের সময় টেস্ট সিরিজের সম্ভাবনা নিয়ে ওই কর্মকর্তা জানান, ওয়েস্ট ইন্ডিজের এই টেস্ট দলের কোন ক্রিকেটার আইপিএলে খেলবেন না। কিন্তু দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অনেকে আইপিএলে খেলবেন। আইপিএল চলাকালীন তাই টেস্ট সিরিজ আয়োজন সম্ভব নয়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সেটা আমাদের এরই মধ্যে জানিয়ে দিয়েছে। কারণ প্রোটিয়া বোর্ড তাদের ক্রিকেটারদের আইপিএলে খেলার ছাড়পত্র দেবে।'

ওয়েস্ট ইন্ডিজ আইপিএলের আগে সিরিজের একটা অংশ আয়োজন করার কথা চিন্তা করলেও বাস্তবতা কঠিন। কারণ আগামী ৩ আগস্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে। টি-২০ এই আসরের ফাইনাল হবে ১০ সেপ্টেম্বর। এরপর আইপিএলের সম্ভাব্য সূচি পাওয়া গেছে ১৯ সেপ্টেম্বর। সিপিএল ও আইপিএলের মাঝে সময় থাকে মাত্র আট দিন। এর মধ্যে সংক্ষিপ্ত করে হলেও দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন কঠিন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ