খেলা

ডোপ পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ কাজী অনিক

ডোপ পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ কাজী অনিক
ডোপ পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ কাজী অনিক

বাংলাদেশের প্রথম শ্রেণির বাঁ-হাতি পেসার কাজী ইসলাম অনিক ডোপ পজিটিভ হওয়ায় দুই বছর নিষিদ্ধ হয়েছেন। তার নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। যা ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি শেষ হবে।

কাজী অনিক ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। ওই বছরের নভেম্বরে জাতীয় লিগের সময় ডোপ পরীক্ষায় পজিটিভ হন তিনি। তার শরীরে নিষিদ্ধ মেথাঅ্যাম্ফিটামিনের অস্তিত্ব ধরা পড়ে। সেজন্য তার শাস্তি হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। ২১ বছর বয়সী পেসার তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে শাস্তিও মেনে নিয়েছেন।

বিসিবি ডোটিংয়ের ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে উল্লেখ করে বিবৃতিতে জানায়, কাজী অনিকের ব্যাপারটা প্রথম হওয়ায় তাকে শাস্তি কম দেওয়া হয়েছে। বাঁ-হাতি পেসার কাজী অনিক অনূর্ধ্ব-১৯ দল থেকেই নজরে আসেন। তিনি বিপিএলেও খেলেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ