খেলা

সুখবর পেলেন উমর আকমল, কমলো নিষেধাজ্ঞা

সুখবর পেলেন উমর আকমল, কমলো নিষেধাজ্ঞা
সুখবর পেলেন উমর আকমল, কমলো নিষেধাজ্ঞা

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে তিন বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানি ব্যাটসম্যান উমর আকমল। তবে সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। অবশেষে সুখবর মিলল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, উমর আকমলের সাজা ১৮ মাস কমিয়ে দেয়া হয়েছে। ফলে নতুন নিষেধাজ্ঞায় ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে তাকে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটা গোপন করেন আকমল। এছাড়া তার আচরণও ছিল সন্দেহজনক। তদন্তের পর এন্টি করাপশন কোডের দুটি নিয়ম ভাঙার দায়ে আকমলকে গত ২৭ এপ্রিল তিন বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবির ডিসিপ্লিনারি কমিটি।

সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে গত মে মাসে আপিল করেছিলেন উমর আকমল। যার রায় এসেছে বুধবার। আকমলের আপিলের বিচারকার্য পরিচালনা করেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক ফকির মোহাম্মদ খোকর।

২৯ বছর বয়সী উমর আকমল পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলের ভাই এবং বর্তমান পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাজিন। দেশের হয়ে ৫৩টি টেস্ট, ৫৮ টি-টোয়েন্টি আর ১৫৭টি ওয়ানডে খেলেছেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে জাতীয় দলের জার্সি গায়ে চাপানো আকমল টেস্টে ১০০৩, ওয়ানডেতে ৩১৯৪ এবং টি-টোয়েন্টিতে ১৬৯০ রান করেছেন।

টেস্ট অভিষেকেই নিউজিল্যান্ডের মাঠে সেঞ্চুরি দিয়ে শুরু করা উমর আকমলকে পাকিস্তানের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান মনে করা হয়। কিন্তু নানা বিতর্কে ক্যারিয়ার বারবার হুমকির মুখে ফেলেছেন তিনি নিজেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ