খেলা

ইউএস ওপেনে নেই নাম্বার ওয়ান বার্টি

ইউএস ওপেনে নেই নাম্বার ওয়ান বার্টি
ইউএস ওপেনে নেই নাম্বার ওয়ান বার্টি

ইউএস ওপেনে খেলতে হলে উড়ে যেতে হবে সুদূর নিউইয়র্কে। দীর্ঘ এ যাত্রায় থাকবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি। তাই এ টুর্নামেন্টে খেলছেন না অ্যাশলেই বার্টি। পূর্ব সতর্কতার অংশ হিসেবে আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকা।

২০১০ সালে পায়ের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। এরপর এই প্রথম নারী এককে শীর্ষ র‌্যাঙ্কিংধারী কোনো খেলোয়াড় ইউএস ওপেন মিস করছেন।

অস্ট্রেলিয়ান টেনিস সুপারস্টার অ্যাশলেই এবার যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মকালীন টুর্নামেন্ট ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেনেও খেলবেন না। খেলোয়াড়দের ভ্রমণের ঝামেলা কমাতে অবশ্য সিনসিনাটির এই ইভেন্ট এ বছর হবে নিউইয়র্কের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে।

করোনাভাইরাস মহামারীর মাঝেই ৩১ আগস্ট থেকে কোর্টে গড়াচ্ছে ইউএস ওপেন। চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বছরের এই শেষ গ্র্যান্ড স্ল্যাম আসরে থাকবে না কোনো দর্শক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ